রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাবিসাসের নেতৃত্বে কাদির-মাহবুব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ পিএম

শেয়ার করুন:

রাবিসাসের নেতৃত্বে কাদির-মাহবুব
সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদির এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাহবুব হাসান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৬-২৭ কার্যবর্ষে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদির এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাহবুব হাসান।

​শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন পাশে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে বার্ষিক সভা শেষে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন রাবিসাসের সাবেক সভাপতি ও দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।


বিজ্ঞাপন


​কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সাজিদ হোসেন (প্রথম আলো) ও লুবনা শারমিন (জনকণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (দেশ টিভি), কোষাধ্যক্ষ শাকিবুল হাসান (খবরের কাগজ), সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), দপ্তর ও প্রচার সম্পাদক মো. মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রান্ত কুমার দাশ (প্রতিদিনের বাংলাদেশ), আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক ঐশ্বর্য বিশ্বাস (স্পটলাইট) এবং কার্যনির্বাহী সদস্য রাফি উজ্জামান (সকালের সময়)।

​এছাড়া সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইরফান তামিম (যুগান্তর) ও সহ-সভাপতি অর্পণ ধর (সমকাল) নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

​কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক সহ-সভাপতি ও আগামীর সময়ের রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, সাবেক সভাপতি সুজন আলী ও নোমান ইমতিয়াজ এবং বিদায়ী কমিটির উপদেষ্টা আসিফ আজাদ সিয়াম।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর