শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

শিক্ষকদের বদলিতে নীতিমালা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

শেয়ার করুন:

T
এআই দিয়ে বানানো ছবি

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ক্ষেত্রে নীতিমালা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

তিনি আরও বলেন, ‘বদলি নীতিমালার জন্য সফটওয়্যারও হচ্ছে। এটা হলে মূলত যারা এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন।’
 
শনিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক, কর্মচারী বদলি নীতিমালা-২০২৬’ সংক্রান্ত আলোচনা সভায় এসব কথা জানান শিক্ষামন্ত্রী।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘যারা হেড মাস্টার রয়েছেন, তাদেরও বদলি করা সম্ভব হবে। সফটওয়্যার অন প্রসেস আছে ও আলোচনা লেভেলে আছে। আমরা চিন্তা-ভাবনা করছি, এটার সম্ভাব্যতা, তারপর যাচাই-বাছাই করে পরবর্তী ধাপে যাওয়া যাবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘ধরুন, জরুরি একটি এলাকায় একটি হেড মাস্টারের পদ খালি হয়েছে, ইচ্ছে করলে সেখানে একজন বদলি হতে পারেন। আমরাও করতে পারি। কর্মচারী থেকে শিক্ষক সবাইকেই এক নীতিমালার আওতায় আনা হচ্ছে।’

নীতিমালা তৈরির কাজটি এখন প্রি-ম্যাচিউর স্টেজে আছে এবং এর সফটওয়্যার চালু করতে কিছুটা সময় লাগবে বলেও জানান তিনি।


বিজ্ঞাপন


এদিনের সভায় প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর