শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

থানায় ‘মব’ করে হামলার অভিযোগে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫২ পিএম

শেয়ার করুন:

du shIBIR
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ছবি: ঢাকা মেইল

শাহবাগ থানায় ‘মব’ তৈরি করে শিবির নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একইসঙ্গে থানায় হয়রানির অভিযোগও তুলে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি টিএসসি হয়ে কলা ভবন ঘুরে ডাকসু কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেখানে ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ তোলা হয়।


বিজ্ঞাপন


সমাবেশে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান এবং ফটোকার্ড ইস্যুতে ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ।

বক্তারা অভিযোগ করেন, শাহবাগ থানায় ছাত্রদলের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়েছে এবং এতে শিবিরের নেতাকর্মী ও সাংবাদিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা দাবি করেন, ভুক্তভোগী শিক্ষার্থী নিরাপত্তার জন্য থানায় গেলেও যথাযথ সহযোগিতা না পেয়ে উল্টো হয়রানির শিকার হয়েছেন।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে ক্যাম্পাসে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা চলছে। তিনি অভিযোগ করেন, শিবিরের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে এবং ভিন্নমত দমনে অপপ্রচার চালানো হচ্ছে।’


বিজ্ঞাপন


এস এম ফরহাদ বলেন, ছাত্র রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। তবে বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের কৌশল সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান বলেন, নিরাপত্তার জন্য থানায় যাওয়া একজন শিক্ষার্থীর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা উদ্বেগজনক। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ অভিযোগ করেন, থানায় সাধারণ ডায়েরি করতে গেলে তাকে সহযোগিতা না করে বরং দীর্ঘ সময় বসিয়ে রাখা হয় এবং হুমকির মুখে পড়তে হয়।

সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর