শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন ৫ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

DU 5 MP
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পাঁচ সংসদ সদস্য। কোলাজ: ঢাকা মেইল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পাঁচ সংসদ সদস্য। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তাদের এ মনোনয়ন দেন।

মনোনীত এমপিরা হলেন- ঢাকা-২ আসনের আমানউল্লাহ আমান, নরসিংদী-১ আসনের খায়রুল কবির খোকন, গাজীপুর-৫ আসনের এ কে এম ফজলুল হক মিলন, মুন্সিগঞ্জ-৩ আসনের মো. কামরুজ্জামান ও সিরাজগঞ্জ-৫ আসনের মো. আমিরুল ইসলাম খান।


বিজ্ঞাপন


সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩-এর ২০(১)(ই) ধারা অনুযায়ী স্পিকার ওই পাঁচজনকে সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে মোট ১০৫ জন সদস্য থাকেন। আইনের ২০(১) অনুচ্ছেদের বিভিন্ন ধারা অনুযায়ী তারা বিভিন্ন উৎস থেকে আসেন। উপাচার্য, দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে সিনেটের সদস্য। এ ছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনোনীত পাঁচজন শিক্ষাবিদ, সরকার মনোনীত পাঁচজন সরকারি কর্মকর্তা ও স্পিকার মনোনীত পাঁচজন সংসদ সদস্য সিনেটে প্রতিনিধিত্ব করেন।

উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর