দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শীর্ষ নেতাদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জরুরি সাংগঠনিক বৈঠকে বসছে কেন্দ্রীয় ছাত্রদল।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আড়াইটায় ঢাবির কলাভবন ক্যাফেটেরিয়ায় (ডাকসু ক্যাফেটেরিয়ায়) এ সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, তেজগাঁও কলেজ, কবি নজরুল সরকারি কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখার সুপার ফাইভ নেতৃবৃন্দও বৈঠকে অংশ নেবেন।
সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এম/এমআই




