ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছে সরকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ মনোনয়ন দেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৩(১)(এফ) ও ২৩(৩) ধারা অনুযায়ী মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানকে সিন্ডিকেটের অবশিষ্ট কার্যকালের জন্য সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হয়েছেন। পূর্বে ২০২৪ সালের ৩০ অক্টোবর দুই বছরের জন্য মনোনীত সিন্ডিকেট সদস্যদের তালিকায় আবু ইউসুফ অন্তর্ভুক্ত ছিলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এম/এএস




