বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রিলিমিনারি টু মাস্টার্সে দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৯ পিএম

শেয়ার করুন:

প্রিলিমিনারি টু মাস্টার্সে দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্সে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হচ্ছে আজ থেকে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৪টা থেকে প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৩ মে রাত ১২টা পর্যন্ত।

জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) কোর্সে ভর্তি কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারেননি অথবা আবেদন করেও কলেজ কর্তৃক নিশ্চয়ন পাননি, তারা এই পর্যায়ে আবেদন করার সুযোগ পাবেন। তবে প্রথম পর্যায়ে সফলভাবে আবেদন সম্পন্নকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।


বিজ্ঞাপন


আগ্রহী প্রার্থীদের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে ২৫ এপ্রিল থেকে ৪ মে’র মধ্যে জমা দিতে হবে, যা কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং বা সরাসরি পরিশোধ করা যাবে। কলেজ কর্তৃপক্ষ ২৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত অনলাইনে আবেদন নিশ্চিত করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দ্বিতীয় পর্যায়ের আবেদনকারীদের জন্য সরাসরি কোনো মেধাতালিকা প্রকাশ করা হবে না। মেধাতালিকায় অন্তর্ভুক্ত হতে হলে প্রার্থীদের রিলিজ স্লিপের মাধ্যমে তিনটি কলেজে বিষয় নির্বাচন করে আবেদন করতে হবে।

এ ছাড়া, দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়নকৃত আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফি’র বিশ্ববিদ্যালয় অংশ (প্রতি শিক্ষার্থী ৮০০ টাকা) ৬ মে থেকে ১২ মে’র মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত শাখায় জমা দিতে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্বে ২৬ জানুয়ারি প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ভর্তিবিষয়ক ওয়েবসাইটের প্রস্পেক্টাস ও ইম্পর্ট্যান্ট নোটিশ অংশ থেকে জানা যাবে।

 
এম/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর