জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে চলমান কর্মসূচি ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাজমুস সাকিবের ঘটনায় ভিত্তিহীনভাবে ছাত্রশিবিরকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ প্রঙ্গনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করে তারা।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে জবি শাখা শিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল ২০ তম আবর্তনের এক শিক্ষার্থীকে ছাত্রশিবির নেতা সাজিয়ে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছে। কোন ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের সাথে সংযুক্ত থাকে এবং দেশের আইন ও বিশ্ববিদ্যালয়ের আইনের দ্বারা তার বিচার নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।’
তিনি আরও বলেন, ‘কোন ব্যক্তি ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে জাতীয় এবং বিশ্ববিদ্যালয়ের চলমান মূল সমস্যা কে ধামাচাপা দেওয়ার যে অপচেষ্টা ছাত্রদলের ভাইয়েরা করছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এ ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠু রাখতে প্রশাসনের নিকট আরো কার্যকর গ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। আমরা ছাত্রশিবির ও জকসুর সদস্যরা ভিকটিমের ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য সব সময় সাথে আছি।বিগত সময় গুলোতে দায় দেওয়ার রাজনীতি যা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল করে এসেছে তা এখনো করে যাচ্ছে।’
এছাড়াও তিনি এ সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় সার্বিক সমস্যাগুলো তুলে ধরেন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে শিবিরের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সভাপতি আব্দুল আলীম আরিফ, সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম সহ শিবিরের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এমআই




