মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ঢাকা

দিনাজপুর বোর্ডে ১ম দিনের পরীক্ষায় বহিষ্কার ১, অনুপস্থিত ১১৭৮

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর বোর্ডে ১ম দিনের পরীক্ষায় বহিষ্কার ১, অনুপস্থিত ১১৭৮

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় এক জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদিন ১১৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন।


বিজ্ঞাপন


দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পরীক্ষায় ১ লাখ ৪১ হাজার ২২০ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৪০ হাজার ৪২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষায় গাইবান্ধার ১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষায় ১১৭৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষায় অনুপস্থিতির হার ছিল ০ দশমিক ৮৩ শতাংশ।

দিনাজপুর বোর্ডের অধীন ৮ জেলার অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে রয়েছে, রংপুরে ১৮৯ জন, গাইবান্ধায় ১৬৩, নীলফামারীতে ১৩০, কুড়িগ্রামে ১২৮, লালমনিরহাটে ৮১, দিনাজপুরে ২৫৮, ঠাকুরগাঁয়ে ১৩৩ ও পঞ্চগড় জেলায় ৯৬ জন। এছাড়া সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস     

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর