রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বিএনপি নেতার সমালোচনা করায় ইবি ছাত্রদল নেতার পদ স্থগিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পিএম

শেয়ার করুন:

বিএনপি নেতার সমালোচনা করায় ইবি ছাত্রদল নেতার পদ স্থগিত
ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরী।

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান চৌধুরীর সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ স্থগিতাদেশ প্রদান করা হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে সোলাইমান চৌধুরীর পদ স্থগিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিকুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্ত অনুমোদন করেন।

আরও পড়ুন

মঠবাড়িয়ায় ভুয়া হৃদরোগ বিশেষজ্ঞ গ্রেফতার, ২ বছরের কারাদণ্ড

এ বিষয়ে বহিষ্কৃত সোলায়মান চৌধুরী বলেন, গতকাল মাহদী আমিনের কুকর্ম নিয়ে একটি লেখা প্রকাশ করেছি। এর প্রেক্ষিতে কেন্দ্র ইবি ছাত্রদলের নেতৃবৃন্দ আমাকে ফেসবুকে দুঃখ প্রকাশ করে পোস্ট দিতে বলেন। তবে আমি আপস না করায় কেন্দ্রীয় ছাত্রদল আমার পদ স্থগিত করে। আমি এখনো আমার অবস্থানে দৃঢ় আছি। তবে এ বিষয়ে আমার কাছে কোনো ব্যাখ্যা চাওয়া হয়নি।

EB-


বিজ্ঞাপন


পদ স্থগিতের বিষয়ে জাহাঙ্গীর আলমকে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করায় কুষ্টিয়া সদর ৩ আসনের এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে মামলা করেছিলেন সোলাইমান চৌধুরী শিহাব।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর