রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৮১ হাজার শিক্ষার্থী

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১০ পিএম

শেয়ার করুন:

দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৮১ হাজার শিক্ষার্থী

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। যার মধ্যে ছেলে ৯২ হাজার ১৯২ জন ও মেয়ে ৮৯ হাজার ১৬২ জন। ইতোমধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


পত্রে আরও জানানো হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের ২৮৩টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ২৮৬, অনিয়মিত ৪৪ হাজার ৩৭৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন।

আরও পড়ুন

বিজ্ঞানের এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক প্রবেশপত্র, দুশ্চিন্তায় পরিবার

বিজ্ঞান বিভাগে মোট ৯৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮৩১ জন ও ছাত্রী ৪৬ হাজার ৮৪০ জন। মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৫০৪ জন ও ছাত্রী ৪১ হাজার ৭০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৩৫৭ জন ও ছাত্রী ৬১৮ জন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর