শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

শেয়ার করুন:

ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে অবস্থান কর্মসূচি
শুক্রবার দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা (সেকেন্ড টাইম) চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল ভর্তিচ্ছু শিক্ষার্থী। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলিম বা এইচএসসি পাস করেছেন।


বিজ্ঞাপন


কর্মসূচিতে অংশ নেওয়া দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী সাইফুর রহমান বলেন, ঢাবিতে সেকেন্ড টাইম নামে ফেসবুক গ্রুপ থেকে আমরা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে একত্রিত হয়েছি। এটি আমাদের প্রথম কর্মসূচি। সামনে এ কর্মসূচি অব্যাহত থাকবে। ভবিষ্যতে স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, ২০১৪ সালে কোনো যৌক্তিক একাডেমিক কারণ ছাড়াই হঠাৎ করে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা বন্ধ করা হয়, যা একটি গভীর সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে তাদের স্বপ্ন ও ক্যারিয়ার হুমকির মুখে ঠেলে দিয়েছে।

জানা গেছে, সাইফুর রহমানের নেতৃত্বে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পুনর্বহাল এবং উচ্চশিক্ষা গ্রহণে সব প্রতিবন্ধকতা নিরসনের দাবিতে এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী মাহফুজ আহমেদ ফুয়াদ, তাফসির হাসানসহ অনেকে।

প্রসঙ্গত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় বসার সুযোগ বন্ধ রয়েছে। এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুরা তখন আন্দোলন করেন। পাশাপাশি এ সিদ্ধান্তের বিরুদ্ধে ২৬ জন ভর্তিচ্ছুর অভিভাবক আদালতে রিটও করেন। তবে এরপরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় রয়েছে।


বিজ্ঞাপন


এসএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর