শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবরটি গুজব: শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

EDUCATIONAL NEWS
শিক্ষা মন্ত্রণালয়ের লোগো।

আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন পোর্টালে ছড়ানো ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়া হবে’- এমন তথ্য সম্পূর্ণ গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (১৭ এপ্রিল) এক তথ্য বিবরণীতে মন্ত্রণালয় জানায়, ‘নকল বন্ধে পরীক্ষার রুটিন না দেওয়ার সিদ্ধান্ত, কোন বিষয়ে পরীক্ষা জানা যাবে পরীক্ষার হলে’ শীর্ষক একটি অসত্য ও ভিত্তিহীন সংবাদ অনলাইনে ছড়িয়ে পড়েছে। প্রকৃতপক্ষে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


বিজ্ঞাপন


মন্ত্রণালয় জানিয়েছে, এসএসসি পরীক্ষা ঘিরে বিভিন্ন মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। শিক্ষার্থী ও অভিভাবকদের এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষার রুটিন যথাসময়ে প্রকাশ করা হবে এবং সব নিয়মকানুন আগের মতোই বহাল থাকবে। নকল রোধে শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলেও পরীক্ষার রুটিন না দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় সবাইকে নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে এবং এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান জানিয়েছে।


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর