শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

জবির দুই দিনব্যাপী শিক্ষা মেলায় থাকছে স্কলারশিপ-ফ্রি কাউন্সেলিং সুবিধা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৪ এএম

শেয়ার করুন:

জবিতে দুই দিনব্যাপী শিক্ষা মেলা, থাকছে স্কলারশিপ ও ফ্রি কাউন্সেলিং সুব

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং ইডুমেক্স কনসালটেন্টসির আয়োজনে আন্তর্জাতিক শিক্ষা মেলা সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

‎আয়োজক সূত্রে, আগামী ২১ এপ্রিল (মঙ্গলবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা মেলাটি অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং স্কলারশিপ বিষয়ে সরাসরি পরামর্শ দেওয়া হবে।


বিজ্ঞাপন


‎পরদিন ২২ এপ্রিল (বুধবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজন করা হবে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার। যেখানে উচ্চশিক্ষার বিভিন্ন দিক, আবেদন প্রক্রিয়া এবং বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

জকসু জানিয়েছে,অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিনামূল্যে ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং সেশনে অংশ নিতে পারবেন। এছাড়া ১০০টিরও বেশি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ, সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এবং অন-স্পট অ্যাপ্লিকেশন ও প্রোফাইল অ্যাসেসমেন্ট সুবিধা থাকবে।

‎‎বিশেষ আকর্ষণ হিসেবে ৩০০ জনের বেশি শিক্ষার্থীকে এডুমেক্সের আইএলটিএস কোর্স বিনামূল্যে প্রদান করা হবে বলেও জানানো হয়েছে।

‎ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত ফরম পূরণের মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আয়োজকরা।


বিজ্ঞাপন


এ বিষয়ে জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, এই এক্সপোর মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কাউন্সেলিং, বিশ্ববিদ্যালয় নির্বাচন, স্কলারশিপ এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা পাবে। বিশেষ করে ফ্রি কাউন্সেলিং ও অন-স্পট অ্যাপ্লিকেশনের সুযোগ শিক্ষার্থীদের জন্য বড় একটি সুবিধা হবে বলে আমরা আশা করি।

এমআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর