বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

ঢাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের দাবিতে স্মারকলিপি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে(ঢাবি) অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, কল্যাণ ও একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উপাচার্যের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে  “Dhaka University Support for Students with Disabilities (DUSSD)” এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। 
 
স্মারকলিপিতে সংগঠনটি উল্লেখ করে যে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, ক্যাম্পাসে প্রবেশযোগ্যতা নিশ্চিতকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করা হয়।
 
উপস্থাপিত সুপারিশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:
 
(১) ক্যাম্পাসে সকল প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য পূর্ণাঙ্গ প্রবেশযোগ্যতা নিশ্চিত করা।
 
(২) শিক্ষার্থীদের সহায়তায় জাতীয় সংস্থার সঙ্গে কার্যকর সহযোগিতা বৃদ্ধি।
 
(৩) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
 
(৪) একাডেমিক ভবনসমূহে র‌্যাম্প, লিফট ও প্রবেশযোগ্য ওয়াশরুমসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন।
 
(৫) প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি অফিসিয়াল ডাটাবেজ ও আর্কাইভ প্রতিষ্ঠা।
 
সংগঠনটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, উল্লিখিত পদক্ষেপসমূহ বাস্তবায়িত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সমতা, অন্তর্ভুক্তি ও প্রবেশযোগ্যতানির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে উঠবে।
 
সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
 
এছাড়াও, সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে উপাচার্য মহোদয়ের কাছে প্রতিবন্ধী ব্যক্তিদের তৈরি বিশেষ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়, যা তাদের সৃজনশীলতা ও সক্ষমতার প্রতীক। একই সঙ্গে প্রতিবন্ধিতা বিষয়ক একটি প্রাসঙ্গিক বইও উপহার হিসেবে প্রদান করা হয়, যাতে বিষয়টি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পায়।
 
এসএইচ/এআর
 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর