বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

মাদ্রাসা অধিদফতরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম

শেয়ার করুন:

education
মাদ্রাসা শিক্ষা অধিদফতর লোগো।

সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

বুধবার (১৫ এপ্রিল) অধিদফতরের ওয়েবসাইটে এ পরিকল্পনা প্রকাশ করা হয়।


বিজ্ঞাপন


অধিদফতরের উপপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ আরিফুর রহমান মজুমদারের স্বাক্ষরিত এক নোটিশে চারটি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনার কথা জানানো হয়েছে। এগুলো হলো- ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্য ও পুষ্টিতে অগ্রাধিকার প্রদান, ফ্রি ওয়াই-ফাই সুবিধা চালু এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির বাস্তবায়ন।

নোটিশে আরও বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রণীত এই ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতাধীন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়ন শেষে প্রতিবেদন মহাপরিচালকের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। নির্ধারিত ই-মেইল ঠিকানা হিসেবে [email protected] উল্লেখ করা হয়েছে।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর