বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

রাতে ফোন দেওয়ায় সাংবাদিকের ওপর ক্ষেপলেন ঢাবির কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১১:২০ এএম

শেয়ার করুন:

রাতে ফোন দেওয়ায় সাংবাদিকের ওপর ক্ষেপলেন ঢাবির কর্মকর্তা
বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা

গতকাল মঙ্গলবার দিনব্যাপী নববর্ষ উদযাপন শেষে ময়লার স্তুপে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা। বিশ্ববিদ্যালয় এলাকায় এমন অব্যবস্থাপনার বিষয়ে জানতে চেয়ে ফোন দিলে সাংবাদিকের ওপর ক্ষেপে যান বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তাফা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১:০৯ মিনিটে তাকে ফোন দেওয়া হলে বিরক্ত হয়ে তিনি বলেন, ‘এখন রাত ১১টা কি কোনো ফোন দেওয়ার সময় হলো! এখন ফোন দিছেন কেন? আমি নামাজ পড়বো। পরে ফোন দিবেন ধন্যবাদ।’


বিজ্ঞাপন


এর আগে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় মানুষের ব্যবহৃত টিস্যু, পানির বোতল, খাবার প্যাকেটসহ অন্যান্য জিনিস পড়ে থাকতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু মুহসিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসিনতাই এমন পরিস্থিতির প্রধান কারণ। তারা দিনব্যাপী মানুষ ঢুকতে দিলেও পরিবেশ রক্ষার ব্যাপারে তদারকি করেনি। ফলশ্রুতিতে আমার বিশ্ববিদ্যালয় খোলা ডাস্টবিনে পরিণত হয়েছে।

আরেক শিক্ষার্থী নাসরুল্লাহ বলেন, ক্যাম্পাসের এমন বেহাল দশা দেখে দুঃখ প্রকাশ করা ছাড়া আমাদের আর কিছু করার নেই। বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বহিরাগতরা আসে কিন্তু প্রশাসন তা নিয়ন্ত্রণ করতে পারে না। উৎসবের দিনগুলোতে এই পরিস্থিতি আরও ভয়াবহরূপ ধারণ করে। 


বিজ্ঞাপন


এছাড়াও, বিভিন্ন হলের শিক্ষার্থীরা বহিরাগতদের দ্বারা হলের ফুল ছেঁড়া ও পরিবেশ নষ্ট করার অভিযোগ তুলেছেন। পাশাপাশি এদিন অনেক শিক্ষার্থীর ফোন ও মানিব্যাগ চুরি হওয়ায় ঢাবি প্রশাসনের প্রতি ক্ষোভ ঝেরেছেন শিক্ষার্থীরা।

এসএইচ/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর