সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ঢাকা

যবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ইয়ারুল কবীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পিএম

শেয়ার করুন:

yarul
অধ্যাপক ড. ইয়ারুল কবীর। ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। আগের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে প্রত্যাহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেরানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতির আদেশক্রমে তার সহকারী সচিব শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীর, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো:

(ক) ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে।

আরও পড়ুন

ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

(খ) উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন।


বিজ্ঞাপন


(গ) তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহমান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এদিকে আরেক আদেশে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে প্রত্যাবর্তন করা হয়েছে।

জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর