মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের (ডিজি) অতিরিক্ত দায়িত্ব পালন করা প্রফেসর বি এম আব্দুল হান্নানকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। একই সঙ্গে তার স্থলাভিষিক্ত হিসেবে কলেজ ও প্রশাসন শাখার দায়িত্ব দেওয়া হয়েছে ফরিদপুর সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. নাজমুল হককে।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, একই আদেশে আরো পাঁচজন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকেও ওএসডি করা হয়েছে।
এর আগে প্রফেসর বি এম আব্দুল হান্নান মাউশির কলেজ ও প্রশাসন শাখার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করলে তাকে অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়।
এম/এফএ




