শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ঢাকা

জবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

জবির প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ মে থেকে শুরু হবে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত তারিখ অনুযায়ী ৩ মে, রোববার থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে এবং সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে সময়মতো নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, ক্লাস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট, বিভাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে মোট ২ হাজার ৮১৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২ লাখ ১৪ জন ভর্তিচ্ছু। গত ১৩ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়।


বিজ্ঞাপন


পরবর্তীতে ২৬ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ২৭ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ৯ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘বি’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম শেষ হয়। ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা ঢাকার পাশাপাশি চারটি বিভাগীয় শহরেও অনুষ্ঠিত হয়েছিল।

এম/এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর