কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আদিবাসী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে তাদের প্রধান সামাজিক উৎসব বিঝু, বিষু, বৈসু, বিহু, সাংগ্রাই, চাংক্রান, সাংক্রানসহ বিভিন্ন পার্বণ উপলক্ষ্যে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনের (অতিরিক্ত দায়িত্ব) স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আদিবাসী ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের আবেদনের প্রেক্ষিতে ১৩ এপ্রিল হতে ১৬ এপ্রিল পর্যন্ত তাঁদের জন্য ঐচ্ছিক ছুটি প্রদান করা হয়েছে।
ছুটির দিনগুলোতে বিশ্ববিদ্যালয়ের বিভাগসমূহের পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার জন্য সংশ্লিষ্ট বিভাগসমূহকে অফিস আদেশে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ছুটির সময়েও ক্লাস কার্যক্রম যথারীতি চলমান থাকবে।
প্রতিনিধি/ এজে




