বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা
ফাইল ছবি।

২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সংক্রান্ত বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

বুধবার (৮ এপ্রিল) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বোর্ডের অধীনস্থ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইতোমধ্যে বোর্ড থেকে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র কেন্দ্র সচিবদের কাছে পাঠানো হয়েছে।

এ অবস্থায় কেন্দ্র সচিবদের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে তা পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়টির গুরুত্ব তুলে ধরে বিজ্ঞপ্তিতে এটিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং যথাসময়ে নির্দেশনা বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে।

এম/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর