২০তম শিক্ষক নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে ১৬তম, ১৭তম এবং ১৮তম শিক্ষক নিবন্ধনধারীরা অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, নবম শিক্ষক নিয়োগের সুপারিশ সম্পন্ন হওয়ার পর ২০তম নিবন্ধনের কার্যক্রম শেষ হবে। এরপর পূর্ববর্তী তিনটি ব্যাচের নিবন্ধনধারীদের জন্য আলাদা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা রয়েছে।
আরও পড়ুন: ৪৭তম বিসিএসে উত্তীর্ণ ৩,৬৩১ জন
তিনি আরও জানান, পাঠ্যসূচিতে পরিবর্তন আসায় আগের নিবন্ধনধারীদের জন্য নতুন করে সুযোগ তৈরি করার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে যারা আগে নিয়োগের সুযোগ পাননি, তারা আবারও প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
চেয়ারম্যান বলেন, ১৬তম, ১৭তম এবং ১৮তম নিবন্ধনধারীদের মধ্যে যাদের বয়সসীমা ও সনদের মেয়াদ এখনও বৈধ রয়েছে, তারাই এই বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদন করার সুযোগ পাবেন। তবে পুরো প্রক্রিয়াটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভরশীল থাকবে।
বিজ্ঞাপন
এম/এমআই

