সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, বুধবার মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

শেয়ার করুন:

অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত কবে, যা জানা গেল

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি থেকে উদ্ভূত বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠানে আপাতত অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করেছি সরকার। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নিতে আগামী বুধবার মতবিনিময় সভা ডাকা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বুধবার দুপুর দেড়টা থেকে সভা শুরু হবে।


বিজ্ঞাপন


চিঠিতে উল্লেখ করা হয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা, যানজট নিরসনের প্রয়োজনীয়তা এবং বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখা ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে বিকল্প পদ্ধতিতে পাঠদান চালুর বিষয়টি আলোচনায় আসবে। এ ক্ষেত্রে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদানের পরিবর্তে অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা ও করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়েছে।

আগামী ৮ এপ্রিল দুপুর দেড়টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ববি হাজ্জাজ।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেবেন। সভায় সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

এম/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর