সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

ঢাবিতে প্রথম বর্ষে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ এএম

শেয়ার করুন:

ঢাবিতে প্রথম বর্ষে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু আজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথমবর্ষের শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সোমবার (৬ এপ্রিল) থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, এ কার্যক্রম নির্ধারিত ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিল সম্পন্ন করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, বিভাগ বা ইনস্টিটিউট এবং আবাসিক হলে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্নের সময় নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত। শিক্ষার্থীদের এই সময়ের মধ্যেই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।


বিজ্ঞাপন


এর আগে, অনলাইনে ভর্তি ফি প্রদান ও প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছিল গত ১০ মার্চ। অনলাইনে ফি প্রদানের শেষ সময় ছিল ২৮ মার্চ। নির্ধারিত সময়ের মধ্যে ফি প্রদান সম্পন্ন করার পর শিক্ষার্থীদের বরাদ্দপ্রাপ্ত বিষয় অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে ভর্তি ফি পরিশোধ এবং পরবর্তীতে বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলে সরাসরি উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তি সংক্রান্ত জটিলতা সৃষ্টি হতে পারে।

এম/এআরএম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর