রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

মিরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে ‘জনতার জিয়া’ বই প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

মিরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে ‘জনতার জিয়া’ বই প্রদান

রাজধানীর মিরপুরের দারুসসালাম থানাধীন হজরত শাহ আলী মডেল হাই স্কুলের গ্রন্থাগারে লেখক ও কনটেন্ট ক্রিয়েটর মাহবুব নাহিদের লেখা ‘জনতার জিয়া’ বই প্রদান করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বইটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন


স্কুলের পক্ষ থেকে বইটি গ্রহণ করেন প্রধান শিক্ষিকা মোছা. জোবাইদা খাতুন। মাহবুব নাহিদের পক্ষ থেকে বই হস্তান্তর করেন ফাহিম মুন্তাছির এবং গোলাম সারওয়ার।

এসময় উপস্থিত ছিলেন দারুসসালাম থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আক্তার হোসেন মামুন, যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার জিহাদ, দারুসসালাম থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হাসান ভুঁইয়া জিহাদ এবং সাবেক প্রচার সম্পাদক আহসান উল হক রাতুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান শিক্ষিকা মোছা. জোবাইদা খাতুন ‘জনতার জিয়া’ বইটি স্কুলের কেন্দ্রীয় গ্রন্থাগারে সংরক্ষণ করেন। তিনি আশা প্রকাশ করেন, এ বইয়ের মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে।

উদ্যোক্তারা জানান, ‘জনতার জিয়া’ বইটি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে নতুন প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হতে পারে।


বিজ্ঞাপন


এসএইচ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর