মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ঢাকা

জবিতে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি 
প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৬:৪২ পিএম

শেয়ার করুন:

জবিতে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) গণিত বিভাগের শিক্ষক আবু হানিফকে হেনস্তা করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে শুরু হয়ে শান্ত চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি শেষ হয়। 

শিক্ষার্থীরা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দুঃখজনক হলেও সত্য গত ১৭ মার্চ আমাদের বিভাগের সম্মানিত শিক্ষক আবু হানিফ স্যারকে ছাত্রদলের আহ্বায়ক কর্তৃক লাঞ্ছিত করা হয়। তিনি উপাচার্য বরাবর আবেদন করলেও এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। অতি দ্রুত বিচার করুন এবং ন্যায়বিচার নিশ্চিত করুন। অনবিতলম্বে অছাত্রদের নেতৃত্ব উচ্ছেদ করে দিন।


বিজ্ঞাপন


গণিত বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত ফয়সাল বলেন, যে প্রশাসন শিক্ষককে নিরাপত্তা দিতে পারে না, তারা কীভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা দেবে? জুলাই বিপ্লবের পরও কেন আমাদের এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, তা আমরা জানতে চাই। 

সহপাঠীদের উদ্দেশে ফয়সল বলেন, কেন আজ আমরা প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াব? আমরা আজ আমাদের প্রশাসনের ওপর ভরসা রাখতে পারছি না। কারণ আপনাদের অধিকার আজ আপনাদেরই আদায় করে নিতে হবে। 

আরেক শিক্ষার্থী সাজিউল ইসলাম সৈকত বলেন, আজ বিবেকের তাড়নায়, নৈতিকতার পক্ষে আমরা দাঁড়িয়েছি। যে শিক্ষক আমাদের সত্যের পথ দেখান, সেই শিক্ষক আজ লাঞ্ছিত। আমরা প্রশাসনকে জানাতে চাই, হেনস্তাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। 

গত ১৭ মার্চ গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার নতুন উপাচার্যের যোগদান উপলক্ষে টিএসসি এলাকায় চা পান শেষে ক্যাম্পাসে ফিরছিলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহরিয়ার আহম্মদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিক। 


বিজ্ঞাপন


শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বর এলাকায় পৌঁছালে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে কয়েকজন তাঁদের পথরোধ করেন। এ সময় অধ্যাপক আবু হানিফের ব্যক্তিগত পরিচয় এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন হিমেল। একইসঙ্গে অভিযোগ করেন, তিনি এলাকায় বিএনপির সঙ্গে যুক্ত এবং বিশ্ববিদ্যালয়ে ‘গুপ্ত’ হিসেবে কাজ করছেন।

প্রতিনিধি/ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর