জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন।
রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. শেখ মোহাম্মদ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়, ইসলামী স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই আদেশে বলা হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ আগামীকাল সোমবার (৩০ মার্চ) থেকে কার্যকর হবে। তিনি বিধি অনুযায়ী ভাতাসহ অন্যান্য সুবিধা পাবেন।
এআর

