রোববার, ২৯ মার্চ, ২০২৬, ঢাকা

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৪৬ আসন ফাঁকা, আবেদনের শেষ সুযোগ সোমবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

ঢাবির বিজ্ঞান ইউনিটে ৪৬ আসন ফাঁকা, আবেদনের শেষ সুযোগ সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে বিজ্ঞান ইউনিটের তিনটি বিভাগে মোট ৪৬টি আসন শূন্য রয়েছে। এসব আসনে ভর্তি হতে যোগ্য শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী সোমবার (৩০ মার্চ) অফিস সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজ্ঞান ইউনিটভুক্ত কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রোবটিক্স ও মেকাট্রনিক্স বিভাগে এখনো কিছু আসন ফাঁকা রয়েছে। যেসব শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিষয় পছন্দক্রমে এসব বিভাগ রেখেছেন কিন্তু নির্ধারিত সাক্ষাৎকারে উপস্থিত হতে পারেননি, তাদের কাছ থেকে লিখিত আবেদন নেওয়া হবে।


বিজ্ঞাপন


জীববিজ্ঞান অনুষদের ডিন ও বিজ্ঞান ইউনিট ভর্তি সমন্বয়কারী অধ্যাপক ড. মো. এনামুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন এসব প্রোগ্রামে ভর্তিযোগ্য শিক্ষার্থীরা, যারা সাক্ষাৎকারের সময় উপস্থিত থেকে মূল গ্রেডশিট জমা দিতে পারেননি বা দেননি, তারা পুনরায় ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে জীববিজ্ঞান অনুষদ অফিসে, কার্জন হল এলাকায়।

বিভাগভিত্তিক আসনসংখ্যা অনুযায়ী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে ১৭টি, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে ১৬টি এবং রোবটিক্স ও মেকাট্রনিক্সে ১৩টি আসন শূন্য রয়েছে। এসব বিষয়ে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিতে নির্ধারিত ন্যূনতম নম্বর পেতে হবে।

লিখিত আবেদনের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ আগামী ৩১ মার্চ প্রকাশ করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ৫ এপ্রিলের মধ্যে মূল গ্রেডশিট জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

এম/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর