শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

রুয়েটে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম

শেয়ার করুন:

রুয়েটের ভর্তির আবেদন শুরু ২ ডিসেম্বর
রুয়েটের ভর্তির আবেদন শুরু ২ ডিসেম্বর

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের একটি ক্লাসরুমে চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (২৩ সিরিজ) ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আহত শিক্ষার্থীর নাম মুশরাকুল আলম ফারহাদ। ফ্যানের পাখা তার ঘাড়ের ওপর পড়ে গেলে তিনি আহত হন। পরে ক্লাসের শিক্ষকের সহায়তায় তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটির পর শনিবার থেকেই বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়। এ অবস্থায় ক্লাসরুমের সরঞ্জামাদি ব্যবহার করা হলেও আগেভাগে সেগুলোর যথাযথ তদারকি হয়নি বলে অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানের নাট-বোল্ট ঢিলা বা ত্রুটিপূর্ণ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা ক্লাসরুমসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনার নিয়মিত পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

এ বিষয়ে ইসিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. আনোয়ার হোসাইন জানান, ক্লাসরুমের সরঞ্জাম নিয়মিত পর্যবেক্ষণ করা হয় এবং সংশ্লিষ্ট ফ্যানগুলোও সম্প্রতি স্থাপন করা হয়েছিল।


বিজ্ঞাপন


তিনি বলেন, সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণেই এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে বিভাগের সব কক্ষের সরঞ্জাম পুনরায় পরীক্ষা করার কাজ শুরু হয়েছে।

এম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর