বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

বৈশাখী ভাতার বিল জমা শুরু শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

বৈশাখী ভাতার বিল জমা শুরু শিক্ষকদের

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা (এপ্রিল ২০২৬) প্রদানের প্রক্রিয়ায় অগ্রগতি এসেছে। শুক্রবার (২৭ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল জানিয়েছে, ইএফটি বিল সাবমিট করার অপশন ইতোমধ্যে চালু করা হয়েছে।

ইএমআইএস সেলের সংশ্লিষ্ট কর্মকর্তা মো. জহির উদ্দিন জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী বোনাসের জন্য ইএফটি বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তিনি দ্রুত বিল সাবমিট করার পরামর্শ দেন, যাতে নির্ধারিত সময়ে কোনো জটিলতা ছাড়াই অর্থ প্রাপ্তি নিশ্চিত করা যায়।

অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতন সংক্রান্ত প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়নি। তবে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইএমআইএস সেল সূত্রে জানা গেছে, মার্চ মাসের বেতনের বিল জমা দেওয়ার কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে এবং তা শনিবার পর্যন্ত চলবে। এরপর জমাকৃত বিলগুলো যাচাই-বাছাই শেষে অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এম/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর