নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৭ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এ বছর নোবিপ্রোবি ভর্তি পরীক্ষায় ৩৩টা সাবজেক্টে ১ হাজার ৬১১টি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ১৬ হাজার ৮ শত ৭৯ জন শিক্ষার্থী।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল জানান, সকল পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
এ বছর ‘সি’ ইউনিটের পরীক্ষা ২৭ মার্চ ২০২৬, শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণ করবেন ২ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থী।
‘বি’ ইউনিটের পরীক্ষা ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার একই সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৬৪৪ জন।
বিজ্ঞাপন
এছাড়া ‘এ’ ইউনিটের পরীক্ষা ১০ এপ্রিল ২০২৬ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ১০ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
এ বছর মোট ২০টি বিশ্ববিদ্যালয়ের জিএসটি (GST) গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষার দিন পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে চৌমুহনী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা, যানজট নিরসন, মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্সসহ বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজাওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হানিফ এবং রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসেন চৌধুরী প্রমুখ।
প্রতিনিধি/এজে

