বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

মূকাভিনয় পরিবেশনে পোল্যান্ডে যাচ্ছেন ঢাবির রিদওয়ান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৯:৫২ পিএম

শেয়ার করুন:

R
ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা) সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান

প্রথমবারের মতো মূকাভিনয় পরিবেশনের জন্য পোল্যান্ড যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের (ডুমা) সভাপতি উবাইদুল্লাহ রিদওয়ান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ ওয়ারশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে তিনি এই পরিবেশনায় অংশ নেবেন।

জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় ওয়ারশের রাতুজোভা হলে প্যালেস অব কালচার অ্যান্ড সায়েন্সে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। এতে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে মাইম অ্যাকশনের কোনো শিল্পী মূকাভিনয় পরিবেশন করবেন।


বিজ্ঞাপন


পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণপত্রে বলা হয়েছে, এ ধরনের সাংস্কৃতিক পরিবেশনা বাংলাদেশ ও পোল্যান্ডের মধ্যে শিল্প ও জনগণ পর্যায়ে সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশনের জন্য নয়, বরং দেশের মূকাভিনয় শিল্পের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই পরিবেশনা বাংলাদেশ ও ইউরোপের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন দীর্ঘদিন ধরে মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও সচেতনতামূলক বিষয় নিয়ে কাজ করে আসছে। দেশ-বিদেশে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে সুনাম অর্জন করেছে।

এই পরিবেশনার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার গৌরব ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে বলেও আশা প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞাপন


এসএইচ/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর