রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রমজানে ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম

শেয়ার করুন:

রমজানের ছুটির ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

রমজানের ছুটি শেষে পাঠদান কার্যক্রম শুরুর পর ১০টি শনিবার (সাপ্তাহিক ছুটির দিন) প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের যে ‘শিখন ঘাটতি’ হয়েছে, তা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
 
আজ মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা অধিদফতরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে বলা হয়েছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে রমজানের ছুটির পরে বিদ্যালয়গুলোতে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।  

এ সংক্রান্ত চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয় ৮ মার্চ থেকে। ছুটি শেষে আগামী ২৯ মার্চ পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

ক.ম/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর