চলতি বছরের এসএসসি পরীক্ষার ‘প্রধান পরীক্ষক’ নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে আগ্রহী শিক্ষকদের আগামী ৯ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষক ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রধান পরীক্ষক হিসেবে দায়িত্ব পালনে আগ্রহী, তাদের নির্ধারিত সময়সীমার মধ্যে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
তবে নির্দেশনায় একটি গুরুত্বপূর্ণ শর্তও উল্লেখ করা হয়েছে। যেসব শিক্ষকের সন্তান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তারা প্রধান পরীক্ষক হওয়ার জন্য আবেদন করতে পারবেন না।
নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে জানিয়ে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
এম/এএইচ

