বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ঢাকা

বাস সংকটে টার্মিনালে যাত্রীর দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম

শেয়ার করুন:

বাস সংকটে টার্মিনালে যাত্রীর দীর্ঘ লাইন
বাস সংকটে টার্মিনালে যাত্রীর দীর্ঘ লাইন

ঈদযাত্রায় বাস সংকটে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়।

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। তবে বাস সংকট ও টিকিটের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন তারা। কাউন্টারে বাস না থাকায় এবং টিকিট না মেলায় দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের।


বিজ্ঞাপন


টার্মিনাল ঘুরে দেখা যায়, টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ সারি। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই টিকিট পাচ্ছেন না। তবুও বাড়ি ফেরার আশায় লাইনে দাঁড়িয়ে আছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, সীমিত সংখ্যক বাস ছাড়লেও সেগুলোতে নেওয়া হচ্ছে অতিরিক্ত ভাড়া। ৪৫০ টাকার ভাড়া ৬০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে দাবি তাদের। তবে বাড়তি ভাড়া দিতে রাজি হলেও অনেক ক্ষেত্রে টিকিট পাওয়া যাচ্ছে না।

কয়েকজন যাত্রী বলেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে চরম হতাশায় পড়েছেন তারা। তাদের প্রশ্ন, এই ভোগান্তি আর কতদিন চলবে।

অন্যদিকে, কাউন্টারের কর্মীরা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বাসের স্বল্পতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রীদের ভোগান্তি বাড়ছে।


বিজ্ঞাপন


এম/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর