রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিজ্ঞাপন
ড. মো. ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপাচার্য নিয়োগের বিষয়ে তিনি বলেন, ‘আমি বিষয়টি জেনেছি এবং দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত আছি। তবে অফিসিয়াল প্রজ্ঞাপন এখনো হাতে পাইনি।’
এর আগে উচ্চশিক্ষা খাতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। এরপরই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের নাম ঘোষণা করেন তিনি।
প্রতিনিধি/এসএস

