সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ঢাকা

বিমসটেক ইয়ুথ কালচারাল সম্মেলনে যাচ্ছেন ঢাকা মেডিকেলের দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৫:৪৪ পিএম

শেয়ার করুন:

বিমসটেক ইয়ুথ কালচারাল সম্মেলনে যাচ্ছেন ঢাকা মেডিকেলের দুই শিক্ষার্থী

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশের আঞ্চলিক জোট বিমসটেকের ইয়ুথ কালচারাল হেরিটেজ অ্যান্ড সাসটেইনেবিলিটি ইমার্সন প্রোগ্রাম ২০২৬ এ অংশগ্রহণ করতে যাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) দুই শিক্ষার্থী। তারা হলেন— ডিএমসি’র কে-৭৯ তম ব্যাচের শ্রেয়া চক্রবর্তী ও তানভীর আল রাজি খান।

সোমবার (১৬ মার্চ) রাতে সম্মেলনে অংশ নিতে ভারতের মধ্যপ্রদেশের উদ্দেশে রওয়ানা দিবেন তারা।


বিজ্ঞাপন


জানা গেছে,  বিমসটেকের ইয়ুথ কালচারাল হেরিটেজ অ্যান্ড সাসটেইনেবিলিটি ইমার্সন প্রোগ্রাম এবার ১৭-২৩ মার্চ ভারতের মধ্যপ্রদেশের ভোপাল ও পাচমারহিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিমসটেক সদস্য দেশগুলোর (বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড) ইয়ুথরা সম্মেলনে অংশগ্রহণ করবেন। এটি ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তৃতীয় বড় যুব কার্যক্রম।

জানতে চাইলে শ্রেয়া চক্রবর্তী বলেন, সম্মেলনের উদ্দেশ্য হলো সদস্য দেশগুলোর তরুণদের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য এবং টেকসই উন্নয়নের মেলবন্ধন ঘটানো। এই সম্মেলনে ইয়ুথরা অংশ্রগ্রহণ করেন। এবারের সম্মেলনে অংশগ্রহণকারীদের ভারতের বিভিন্ন ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থান (ভোপাল ও পাচমারহি) দেখানো হবে এবং ইতিহাস সম্পর্কে জানানো হবে।

তানভীর আল রাজি খান বলেন, এই সম্মেলনের মাধ্যমে সাংস্কৃতিক বিনিময় হয়ে থাকে। সদস্য দেশগুলোর মধ্যে শেয়ার্ড হেরিটেজ বা অভিন্ন ঐতিহ্য এবং সাংস্কৃতিক বন্ধন জোরদার করা হয়। সেইসঙ্গে তরুণদের আঞ্চলিক সহযোগিতা, উদ্ভাবন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রাণিত করা হয় সম্মেলনের মাধ্যমে।

বিমসটেকের ইয়ুথ কালচারাল হেরিটেজ অ্যান্ড সাসটেইনেবিলিটি ইমার্সন প্রোগ্রাম ২০২৬ এ মোট ১০০ জন ইয়ুথ অংশগ্রহণ করবেন। এরমধ্যে বাংলাদেশ থেকে যাচ্ছেন ১০ জন। এর আগে ২০২৫ সালে ভারতের গুয়াহাটিতে বিমসটেক ইয়ুথ লিডার্স সামিট আয়োজিত হয়েছিল, যেখানে ৭০ জনের বেশি তরুণ প্রতিনিধি অংশ নেন।


বিজ্ঞাপন


এসএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর