বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

জাবি ছাত্রীর লাশ উদ্ধার, হত্যাকাণ্ড সন্দেহে স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম

শেয়ার করুন:

জাবি ছাত্রীর লাশ উদ্ধার, হত্যাকাণ্ড সন্দেহে স্বামী আটক
নিহত জাবি শিক্ষার্থী শারমিন জাহান। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী শারমিন জাহানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৫ মার্চ) বিকেলে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগরের ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

এ ঘটনা হত্যা সন্দেহে ওই ছাত্রীর স্বামী ফাহিম আল হাসানকে আটক করেন হেফাজতে নিয়েছে পুলিশ।

নিহত শারমিন লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের ছাত্রী ছিলেন। থাকতেন স্বামীর সঙ্গে ভাড়া বাসায়।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, শারমিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। 

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, এটা একটি মার্ডার। ময়নাতদন্তের জন্য লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশিদুল আলম বলেন, শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে আনা হলে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হই। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এম/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর