ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ফাস্ট প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়।
বিজ্ঞাপন
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শীর্ষ দশে স্থান করা শিক্ষার্থীর মধ্যে ৯ জনই নারী শিক্ষার্থী। একমাত্র ছেলে শিক্ষার্থী ফাইয়াজ মাইমুন যৌথভাবে সপ্তম হয়েছেন। তিনি ইব্রাহিম মেডিকেলে কলেজের শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, প্রথম হয়েছেন রাজধানীর ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থী খাদেজা মাহজাবিন, দ্বিতীয় মুগদা মেডিকেল কলেজের আনিকা হোসাইন, যৌথভাবে তৃতীয় ঢাকা মেডিকেল কলেজের সাবিহা বিনতে বৃষ্টি ও সলিমুল্লাহ মেডিকেলের ইসরোনা আলম আধুলী। এ ছাড়া পঞ্চম হয়েছেন ঢাকা মেডিকেলের রুফাইদা তাফসিয়াত ফিজা, ষষ্ঠ হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সানজিদা হক জুই।
পরীক্ষায় যৌথভাবে সপ্তম হয়েছেন ইব্রাহিম মেডিকেলে কলেজের রাফরা শাহনিলা জাহান ও ফাইয়াজ মাইমুন এবং যৌথভাবে নবম হয়েছেন ঢাকা মেডিকেল কলেজের আবিদা রাইসা অদ্রি ও সিরাজুম মুনিরা।
এর আগে গত ৪ মার্চ ঢাবির মেডিকেল কলেজগুলোর দ্বিতীয় প্রফেশনাল ও ৮ মার্চ তৃতীয় প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল।
বিজ্ঞাপন
এসএইচ/এএইচ

