শনিবার, ৭ মার্চ, ২০২৬, ঢাকা

জকসুর প্যাডে দুই নেতার পদত্যাগ দাবিতে বিবৃতি ছাত্রদল সমর্থিতদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি 
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৬, ০৭:০২ পিএম

শেয়ার করুন:

jagannath university
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) লোগো। ছবি- সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) প্যাড ব্যবহার করে সংগঠনটির জিএস আব্দুল আলিম আরিফ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের পদত্যাগ দাবি জানিয়েছেন ছাত্রদল সমর্থিত জকসুর চারজন প্রতিনিধি।

শনিবার (৭ মার্চ) জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিব, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাকরিম মিয়া ও কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।


বিজ্ঞাপন


বিবৃতিতে বলা হয়, ‘শিবিরের দুই নেতাকে কেন্দ্র করে জকসুর ব্যানার ব্যবহার করে যে বিবৃতি দেওয়া হয়েছে এবং সংবাদ সম্মেলন করা হয়েছে, সে বিষয়ে জকসু অবগত নয়।’ তারা বলেন, ‘অনতিবিলম্বে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জকসুর সভাপতি ও সম্মানিত উপাচার্যের কাছে আবেদন জানাচ্ছি।’

গত বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জবি শাখা ছাত্রদলের শতাধিক কর্মী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ও সাংবাদিক সমিতির কিছু বহিস্কৃত সদস্যের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে হামলা ও দখলচেষ্টা চালানো হয়। এতে হামলার ঘটনায় কালের কণ্ঠের মো. জুনায়েত শেখ, যুগান্তরের সাকেরুল ইসলাম, ডেইলি স্টারের রাকিব মাদবর, মানবজমিনের আবদুল্লাহ আল মামুন, চ্যানেল টুয়েন্টিফোরের তাহমিদ আবদুল্লাহ রাদসহ ১৫ জনের বেশি  সাংবাদিক আহত হন। 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি গণমাধ্যমে জকসুর জিএস আব্দুল আলিম আরিফ এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। পরবর্তীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে জকসুর অফিসিয়াল প্যাডে এজিএস মাসুদ রানা স্বাক্ষরিত একটি বিবৃতি দেওয়া হয়। 

প্রতিনিধি/ক.ম/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর