শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ঢাকা

ঢাকাস্থ গণমাধ্যমকর্মীদের সঙ্গে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, বাকৃবি
প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬, ১০:২৮ পিএম

শেয়ার করুন:

বিএসআরএফ সদস্যদের সাথে বাকৃবি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রেসক্লাবের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএসআরএফ-এর সাবেক সভাপতি ও ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর বিশেষ প্রতিবেদক ফসিউদ্দিন মাহতাব, অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’-এর সিনিয়র রিপোর্টার আতাউর রহমান, ‘ঢাকা পোস্ট’-এর নিজস্ব প্রতিবেদক মূছা মল্লিক, ‘বাংলা ট্রিবিউন’-এর নিজস্ব প্রতিবেদক আতিকুল ইসলাম শুভ, ‘ক্যাম্পাস টাইমস’-এর মাল্টিমিডিয়া প্রতিবেদক নূর ইসলাম এবং ‘দৈনিক আমার সংবাদ’-এর ডিআইইউ প্রতিনিধি মো. আবুল খায়ের।

এছাড়া বাকৃবি প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. সহিদুজ্জামান, ভারপ্রাপ্ত সভাপতি মো. আশিকুজ্জামান এবং সদস্য আরাফাত হোসাইন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর