ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টায় বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান।
তিনি বলেন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টা আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।
তিনি আরও জানান, এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। আমরা সবকিছু নিয়ে কাজ করছি।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান বলেন, ইতোমধ্যে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
একেএস/এএইচ

