বুধবার, ৪ মার্চ, ২০২৬, ঢাকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো দুটি নতুন বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো দুটি নতুন বাস

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিবহণ বহরে আরও দুটি নতুন বাস যুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের বাজেট থেকে কেনা প্রতিটি ৪২ আসনবিশিষ্ট বাস যুক্ত হওয়ায় রাবির মোট বাসের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় প্রশাসন ভবন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব এই বাস দুটির আনুষ্ঠানিক যাত্রা উদ্বোধন করেন।


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা জানান, নতুন বাস সংযোজনের ফলে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতে স্বস্তি বাড়বে।

বাস উদ্বোধনের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, বিশ্ববিদ্যালয়ের জরুরি চিকিৎসা সেবা আরও জোরদার করতে আধুনিক সুবিধাসংবলিত দুটি অ্যাম্বুলেন্স ক্রয়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, পরিবহণ ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবার মান আরও উন্নত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, হিসাব পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার এবং পরিবহণ প্রশাসক প্রফেসর মো. আব্দুর রাজ্জাক সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর