মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

৪র্থ শ্রেণি থেকে শারীরিক, মানসিক শিক্ষা নিশ্চিতের চিন্তা সরকারের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম

শেয়ার করুন:

Minister Milon
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত

পাঠ্যপুস্তক পরিমার্জন হবে জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, চতুর্থ শ্রেণি থেকে শারীরীক, মানসিক ও শিল্পকলা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা করা হচ্ছে। 
 
মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষাকে সরকারের অগ্রাধিকার বিবেচনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এহছানুল হক মিলন এসব বলেন। 
 
এনসিটিবি কার্যালয়ে আয়োজিত সভায় মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। 
 
পাঠ্যপুস্তক যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক পরিমার্জন করতে হবে। শারীরিক, মানসিক স্বাস্থ্য ও শিল্পকলা শিক্ষা সবার জন্য বাধ্যতামূলক করা হবে। একই সঙ্গে এই বিষটির ওপর মূল্যায়ন পরীক্ষা নেয়ার কথাও জানান তিনি। 
 
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চ মানের বিশেষজ্ঞ দিয়ে কারিকুলাম প্রণয়ন ও পাঠ্যপুস্তক পরিমার্জন করা হবে। এক্ষেত্রে কোনো দলমত বিবেচনা করা হবে না। 
 
এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুল হক পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ এনসিটিবির বিভিন্ন উইংয়ের কর্মকর্তারা। 
 
বিইউ/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর