শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩ মার্চ) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে।
বিজ্ঞাপন
এতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং সিরাত বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য তাজমিন রহমান ও নওশিন শর্মিলীসহ সাধারণ শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম চারজনকে বিজয়ী ঘোষণা ও পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন আবু হুরাইরা, দ্বিতীয় আল মামুন, তৃতীয় মেহেদী হাসান ও চতুর্থ আব্দুল্লাহ পারভেজ।
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে শান্ত শিশির বলেন, শহীদ ওসমান হাদীর স্মরণে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা এবং দেশপ্রেম জাগ্রত করা। বর্তমান সময়ে নিজেকে ও দেশকে এগিয়ে নিতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তাই সবাইকে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
বিজ্ঞাপন
এছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একজনও যদি ভবিষ্যতে দেশের ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, তাহলে এই আয়োজন সফল হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।
প্রতিনিধি/এজে

