রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা তদন্তে ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ইনস্টিটিউট সূত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
ননটেকের চিফ ইনস্ট্রাক্টর দেলোয়ার হোসেন মিয়াকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে সদস্যসচিব করা হয়েছে খাদ্য প্রকৌশল বিভাগের ইনস্ট্রাক্টর তসলিম আলমকে।
বিষয়টি নিশ্চিত করেছেন লতিফ হলের পশ্চিম শাখার তত্ত্বাবধায়ক তরুণ বাবুল।
তিনি জানান, ঘটনার পর দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে সংঘর্ষের ঘটনায় আহত পাঁচ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে তারা সবাই আশঙ্কামুক্ত অবস্থায় হাসপাতাল ছেড়েছেন বলে প্রশাসন জানিয়েছে।
এম/এএইচ

