আজ দুপুরে ‘আল্লামা সাঈদীর রায়: ন্যায়ভ্রষ্ট বিচার, গণহত্যা ও রাষ্ট্রীয় সন্ত্রাস’ শীর্ষক একটি আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন

এ নিয়ে ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম লেখেন, ২৮ ফেব্রুয়ারি ২০১৩, বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা সাঈদীর মামলায় ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভের ঝড় উঠে। আন্দোলন দমাতে হাসিনার নির্দেশে ক্র্যাকডাউন শুরু হয়।
তিনি আরও লেখেন, কেবল ২৮ ফেব্রুয়ারি এক দিনেই প্রায় একশত মানুষকে গুলি করে হত্যা করে খুনি হাসিনার বাহিনী। পরবর্তী দুইদিনে দেশব্যাপী চলে ব্যাপক গণহত্যা, ও গণগ্রেফতার।
/এএস

