শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

স্টুডেন্ট ওয়েবের ইফতার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩২ পিএম

শেয়ার করুন:

স্টুডেন্ট ওয়েবের ইফতার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
স্টুডেন্ট ওয়েবের ইফতার ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা। ছবি: সংগৃহীত

ঢাকাস্থ মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্ট ওয়েবের উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একসময় মির্জাগঞ্জ ছিল অবহেলিত উপজেলা। এখন পটুয়াখালী জেলায় মির্জাগঞ্জের নাম বিশেষভাবে উচ্চারিত হয়। এ অর্জন সম্ভব হয়েছে উপজেলার কৃতী সন্তানদের অবদানে। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। আগামী দিনে জাতীয় পর্যায়েও নেতৃত্ব দেওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।


বিজ্ঞাপন


বক্তারা আরও বলেন, সবার আগে দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। দেশের সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে এখনই লক্ষ্য নির্ধারণ করতে হবে।

অতিথিরা বলেন, বর্তমান বিশ্বে সুস্থ মানুষ হওয়ার বিকল্প নেই। সুস্থ সমাজ গড়ে তুলতে জ্ঞানভিত্তিক জনশক্তি প্রয়োজন। প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে নতুনভাবে তুলে ধরতে তরুণদের প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

picture


বিজ্ঞাপন


এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক জাফর ইমাম শিকদার, বাংলাদেশ মেডিকেলের ডা. নজরুল ইসলাম আকাশ, সিনিয়র সহকারী সচিব মোশারেফ হোসেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন নান্নু, বিএনপি নেতা ফিরোজ গোলদার এবং ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান সবুজ ও তানভীর সিদ্দিকী প্রমুখ।

সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মির্জাগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় এসএসসি–২০২৬ ব্যাচসহ গত শিক্ষাবর্ষে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

বিইউ/এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর