বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

S
ছবি- সংগৃহীত

উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর মনিটরিং নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।


বিজ্ঞাপন


সভায় গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত এডিপি সভার কার্যবিবরণী দৃঢ়ীকরণ এবং বর্তমানে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, উন্নয়ন কার্যক্রমের গুণগতমান নিশ্চিত করতে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি জোরদার করতে হবে। এছাড়া প্রকল্প বাস্তবায়নে গতিশীলতা আনয়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় বৃদ্ধির বিষয়েও তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪), চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


অন্যদের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর